1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:৪৪|
শিরোনামঃ
বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

বরিশাল সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক বিলকিস জাহান শিরিনের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন

বরিশাল সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন আজ সোমবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ উপলক্ষে সিটি কর্পোরেশন কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে নবাগত প্রশাসক বিলকিস জাহান শিরিন বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিক প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেন।

বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত প্রশাসকের আগমনে সিটি কর্পোরেশনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিতরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com