1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বস্তাভর্তি দুর্নীতির অভিযোগ বরিশালের সাবেক এসপি ওয়াহিদুলের বিরুদ্ধে, মুখ খুললেই ‘চাপ’—প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা

বরিশাল জেলা পরিষদে নবাগত প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, বরিশাল:
বরিশাল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবদুল কুদ্দুস আকনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পূর্বের ভারপ্রাপ্ত জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব কামালসহ পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় নবাগত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর পরিষদের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় আবদুল কুদ্দুস আকন বলেন, জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আহসান হাবিব কামাল তার বক্তব্যে নবাগত প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, জেলা পরিষদের চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি নতুন প্রশাসকের নেতৃত্বে পরিষদের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা তাদের মতামত তুলে ধরেন এবং পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাবনা প্রদান করেন।
সভা শেষে নবাগত প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com