1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:৫৫|
শিরোনামঃ
বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে ইউএনও’র অভিযান এডহক কমিটি থাকতেই ‘না’ বোর্ডের—তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি অনুমোদন বাতিল ১৬ বছর পর ভোলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: নবনির্বাচিত কমিটিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল সদর উপজেলা সহ দপদপিয়া, বেলতলা এবং তালতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানতা সম্প্রদায়ের ২০০টিরও বেশি পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরা মুমুশাররফ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ।

এ সময় ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ বলেন, “মানতা সম্প্রদায় দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক ও অবহেলিত একটি জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করছে। ২০১৬ সাল থেকে ইয়ুথনেট গ্লোবাল তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই খাদ্য সহায়তা কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইয়ুথনেট গ্লোবালের সঙ্গে যৌথভাবে এ ধরনের মানবিক উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ইয়ুথনেট গ্লোবালের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও অবহেলিত মানতা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com