1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদাবাজি-নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ বাস মালিক-শ্রমিকরা!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পড়েছেন

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল-এ শৃঙ্খলা বজায় রাখা ও চাঁদাবাজি-নৈরাজ্য প্রতিরোধে বাস মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে টার্মিনাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি তাদের।

জানা গেছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় বিশেষ করে ৫ আগস্টের পর নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সমন্বয়ে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেয়।

তাদের দাবি, এ সময় থেকে টার্মিনালে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হয় এবং অনিয়ম-নৈরাজ্য শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়। এতে পরিবহন কার্যক্রমে স্বস্তি ফিরে আসে এবং যাত্রীসেবার মানও উন্নত হয়।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা জানান, গত বুধবার শ্রমিক সদস্য পরিচয়ে আরজু নামের এক যুবক ২০ থেকে ৩০ জন বহিরাগতকে সঙ্গে নিয়ে ইউনিয়ন কার্যালয়ে প্রবেশ করে। তারা ইউনিয়নের নেতৃবৃন্দের চেয়ারে বসে দখলের পায়তারা চালায়। বিষয়টি টের পেয়ে মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি অভিযোগ করেন, টার্মিনালে পুনরায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তবে বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট নেতারা আরও দাবি করেন, সাম্প্রতিক ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

 

এ বিষয়ে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন ব্যক্তি নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে সমিতিতে এসে চাঁদাবাজির চেষ্টা চালায়। এসব কর্মকাণ্ডে আরজু মৃধা নামে এক ব্যক্তি সহযোগিতা করতেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন সরকারের শপথ গ্রহণের দিন আরজু শ্রমিক ইউনিয়নে এসে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন এবং ইউনিয়ন দখলের চেষ্টা করেন। এতে টার্মিনালে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাস মালিক ও শ্রমিকরা একযোগে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি দাবি করেন, টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখতেই তারা কঠোর অবস্থান নিয়েছেন।

এদিকে টার্মিনালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, যাত্রীসেবা নিশ্চিত করা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ধরে রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ৷

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com