1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫০|
শিরোনামঃ
মা ইলিশ রক্ষায় মানবিক উদ্যোগ: জেলেদের পাশে বিএনপি নেত্রী মাফরুজা সুলতানা জামিনে মুক্ত হয়েই ৫ একর জমি দখলের অভিযোগ: আবারও আলোচনায় সুরুজ মোল্লা রুপাতলী বাস টার্মিনালে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ, আটক ২ শেবাচিমের প্রাক্তন ছাত্রসমিতির ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রুপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি,  আটক ২, থানায় লিখিত অভিযোগ বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হওয়ায় —ফুলেল শুভেচ্ছা সম্মান জানালেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ইজিবাইক সংঘর্ষ, আহত ৭ ​ ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা

বাকেরগঞ্জে দাঁড়িপাল্লা সমর্থকদের নিরব ভোটবিপ্লবের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে এক বছর আগ থেকে প্রার্থী হিসেবে ভোটের মাঠ চষে বেড়িয়েছেন জামায়াত মনোনিত মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিএনপি ও ইসলামী আন্দোলন সম্প্রতি তাদের প্রার্থীতা চুড়ান্ত করার পর সেসব প্রার্থীরাও মাঠে নামেন। তবে বিগত এক বছরে প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সুযোগটা তারা পাননি।
বাকেরগঞ্জ আসনটি দীর্ঘদিন যাবতই বিএনপির দূর্গ হিসেবে পরিচিত। তাদের প্রার্থী সাবেক এমপি আবুল হোসেন খানও অনেক জনপ্রিয়। কিন্ত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতে যেন পাল্টে যাচ্ছে সব হিসেব। এদিকে জামাত জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন ভাগাভাগির ঐক্যের ভাঙ্গনে হঠাৎ করে ত্রিমুখী ভোট যুদ্ধে রুপ নিল আসনটি। বর্তমানে বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনটি থেকে গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে চলছে ভোটের ব্যাপক প্রচারনা। এদের মধ্যে বিএনপি’র বরিশাল দক্ষিণ জেলা আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওঃ মাহমুূদুন্ননবী তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখ চরমোনাই) র মধ্যে চলছে লক্ষ্যনীয় প্রচার প্রচারণা। দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বারের লাইফ লাইন হিসেবে খ্যাত মূলত এই আসনটিতে বিএনপির ঘাটি হিসেবে বেশ পরিচিতি আছে। এদিকে অত্র আসনটি নিজেদের কব্জায় নিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীরা দীর্ঘ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে প্রচার প্রচারণায় ছিল তৎপর।
বাকেরগঞ্জ ৬ আসনের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ ভোটারদের সাথে আলোচনা করে দেখা যায়, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ ব্যবস্হা পেতে তারা আগ্রহী, এমন প্রার্থী তারা নির্বাচিত করতে চায় যার সহযোগিতায় সন্ত্রাস,চাঁদাবাজ, ও মাদকমুক্ত বাকেরগঞ্জ হবে। বাকেরগঞ্জের এই আসনটিতে ভোটের লড়াই জমেছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মর্যাদা লড়াইয়ে পড়ে গেছে এই আসনটিতে। কেননা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখে) চরমোনাই।
এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্যান্য সম্প্রদায়ের ভোট ব্যাংক টার্গেট করেও চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। একদিকে ইসলামী মূল্যবোধের প্রচার অন্যদিকে দীর্ঘদিনে তৎপরতায় বাকেরগঞ্জে ভোটে হিসেবে নিরব বিপ্লবের প্রত্যাশা ব্যক্ত করেছে দাঁড়িপাল্লা সমর্থকরা।
উল্লেখ্য, ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই বাকেরগঞ্জের আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫ ৯৭ জন। এদের মধ্যে পুরুষ ১,৬০,০৫৫ জন, মহিলা ১,৫৫,৫৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com