1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৩৯|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি -মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব,ইনশাআল্লাহ।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হরিনাথপুর ও বড়জালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে তিনি হরিনাথপুর ইউনিয়নে নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠক ও রাতে বড়জালিয়া ইউনিয়নের বাদামতলা বাস স্ট্যান্ডে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও বড়জালিয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগনের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন । এলাকাবাসী জানান, বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির অপেক্ষায় রয়েছেন এক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত।

এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com