1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫ বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ; আহ্বায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন

মনপুরায় হিসাব রক্ষণ অফিস প্রায় কর্মদিবসে থাকে তালাবদ্ধ, আজ রাষ্ট্রীয় শোক অমান্য

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫৯৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

আজ ভোলা জেলাধীন মনপুরা উপজেলা হিসাব রক্ষণ অফিসে রাষ্ট্রীয় শোক অমান্য করে অফিসটি তালাবদ্ধ থাকতে দেখা যায়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশের অন্তবর্তী সরকার।

উক্ত শোক দিবসের শেষ দিন অর্থাৎ আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন না করে অফিসটি পুরোপুরি বন্ধ রাখেন অফিস কর্তৃপক্ষ। এমন ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ার পর, স্থানীয় সাংবাদিকগণ ১ জানুয়ারি ২০২৬ বেলা ১১ টায় অফিসটি পরিদর্শন করে পুরোপুরি বন্ধ থাকার তথ্য প্রমাণের সত্যতা পায়। এছাড়াও তথ্য অনুসন্ধানে জানা যায়, মনপুরা উপজেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ নিয়মিত কর্মস্থলে থাকেন না, শুধুমাত্র মাসের শেষের দিকে এসে বেতন উত্তোলন করে নিয়ে যান। অভিযোগ রয়েছে হিসাব রক্ষণ অফিসের স্থানীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে এমন কর্মস্থল ফাঁকি দিয়ে থাকেন উক্ত অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীগন।

এছাড়া উক্ত হিসাবরক্ষণ অফিসটি ইতিপূর্বে বন্ধ থাকার বিষয়ে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমে লেখালেখি হয় এরপরেও কোন ব্যবস্থাই গ্রহণ করেনি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।।

উক্ত অফিস বন্ধ রাখার বিষয়ে হিসাব রক্ষন অফিসের কর্মচারী অডিটর, বার বার মুঠো ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, মনপুরাকে বারবার মুঠোফোনের চেষ্টা করেও সংযোগ করা যায়।

উল্লেখ দ্বীপ মনপুরা উপজেলায় সরকারি চাকুরীজীবীদের অতিরিক্ত প্রদান করা হয় দ্বীপ ভাতা। উপজেলা প্রশাসন অডিটোরিয়ামের বাহির মাত্র ১০০ মিটার দুরে স্বতন্ত্র সরকারি মনপুরা হিসাব রক্ষন কার্যালয়। প্রশাসনের নাকের ডগায়এভাবেই সরকারি অফিস নিয়মিত বন্ধ থাকা ও রাষ্ট্রশোক অমান্যের মত ঘটনায় হতবাক মনপুরার সর্বসাধারন।

প্রিয় পাঠক, মনপুরা হিসাব রক্ষন অফিসের বিরুদ্ধে বিল পাস করতে কমিশন বানিজ্য, ঘুষ বাণিজ্য, সেবা গ্রহীতাদের সাথে অসদাচরণ ও নানা ভাবে হয়রানি, সরকারি আদেশ অমান্য করাসহ নিয়মিত কর্মস্থল ফাঁকি দেওয়া অভিযোগ নিয়ে চলছে আমাদের অনুসন্ধান।। বিস্তারিত দেখুন… ২য় পর্বে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com