1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৪৩|
শিরোনামঃ
আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল ডিজিটাল ফাঁদে সাংবাদিকতা: সাইবার আইনের আতঙ্কে স্বাধীন গণমাধ্যম, সুরক্ষার দাবিতে সোচ্চার দেশজুড়ে সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ করছে সরকার ​ তীব্র লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে শেবাচিম হাসপাতাল: বিকল্প না থাকায় চরম ভোগান্তিতে রোগী-স্বজন

নাশকতার ছায়ায় নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র: হাদির ওপর গুলি বর্ষণ পরিকল্পিত—সরোয়ার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়েছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, পতিত সরকার আজ ভারতে পলায়নরত অবস্থায় থাকলেও তাদের দোসররা এখনও দেশে সক্রিয় রয়েছে। তারা দেশের স্থিতিশীলতা ও শান্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদে বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সরোয়ার বলেন, তফসিল ঘোষণার পর দেশ শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে—এটি তারা জানে। সে কারণেই শান্তিপূর্ণ ভোটকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এসব নাশকতা রোধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “সংগ্রামেও বিএনপি, আগামী দিনের ভোটেও বিএনপি। নাশকতার মাধ্যমে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে পরিকল্পিত নাশকতার অংশ উল্লেখ করে সরোয়ার বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত এবং যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে—তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। “প্রার্থী হিসেবে আমি আতঙ্কিত নই। এসব মোকাবিলা করেই আমাদের সামনে এগোতে হবে,”—যোগ করেন তিনি।

সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com