1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জহির উদ্দিন স্বপনের কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত জনকল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে: জিয়াউদ্দিন সিকদার বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’

এবার সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৭৫ বার পড়েছেন
বিনোদন প্রতিবেদক // বেশ কিছুদিন আগে সিনেমা ছাড়ার ঘোষণা দেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সে সময় তিনি বলেন, ‘হাতে দুই-তিনটি সিনেমা আছে। সেগুলো শেষ করে সিনেমা থেকে সরে যাবো। দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে?’

স্ত্রী বর্ষার পর এবার স্বামীর পক্ষ থেকেও একই ঘোষণা আসল। প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছেড়ে দেবেন তিনি। গতকাল শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি একথা জানান।

অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুই ছেলে। বড়ছেলে আটপারা কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ্‌। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে। আরেকবার শেষ করে মুখস্ত করবে। একজনের বয়স ১০ বছর, আরেকজনের সাড়ে ৭ বছর। বর্ষা যখন প্রথম প্রেগন্যান্ট হয়, তখন আমরা নিয়ত করেছিলাম আমাদের বাচ্চাকে মুফতি বানাব ইনশাআল্লাহ, ওরা মদিনাতে পড়াশোনা করবে। ইসলামিক মাইন্ডে রাখব।’

সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার দুই ছেলে মানারতে পড়ে। ওখানে ইংলিশের সাথে অ্যারাবিক পড়ে। জোহর নামাজের পর ওদের ছুটি দেওয়া হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে আবার মাদ্রাসায় চলে যায় আবার এশার নামাজের পর বাসায় আসে। ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে এটা দেখতে ভালো লাগবে না। আমিও চাইব না, আমার বাচ্চারা ইসলামিক পড়াশোনা করবে আর আমরা সিনেমা করব, এটা দেখতে ভালো লাগবে না।’

বলা দরকার, এই তারকা দম্পতির অভিনীত ‘দ্য স্পাই’, ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাগুলো নির্মাণাধীন। যেখানে ভারতীয় নামকরা অভিনেতারা আছেন।

অনন্ত জলিল বলেন, ‘আমাদের হাতের কাছে দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা সত্তর পারসেন্ট শেষ ও কিছু বাকি আছে এগুলো শেষ করে হয়তো… আসলে করোনা এবং এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এতো বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com