1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি বিআরটিসিতে বেড়েছে সেবা, প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা! মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮ টার মধ্যে বন্ধে অভিযান বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ আজ বাবুগঞ্জে কথা কম, কাজ বেশি, এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ বরিশালে মিছিলের প্রস্তুতির অভিযোগে শ্রমিক লীগ নেতা আটক চরকরনজীতে উৎসবমুখর পরিবেশে সিপিএল (CFPL) সিজন-৮ এর জমকালো উদ্বোধন

বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে তাকে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় পোড়ানোর মামলার এক আসামিকে ছাড়িয়ে আনতে এয়ারপোর্ট থানায় তদবির করার অভিযোগ করা হয়েছে। তবে নুরুল আমিনের ঘনিষ্ঠ নেতাকর্মীরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

তাদের ভাষ্য, আলহাজ্ব নুরুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন প্রবীণ ও ত্যাগী নেতা। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে।

নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিকভাবে তাকে হেয় করা এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে একজন প্রবীণ রাজনৈতিক নেতার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে নুরুল আমিনের অনুসারী নেতাকর্মীরা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট বিষয়ে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষ জানান, এ সংক্রান্ত কোন আসামির পক্ষে বিএনপি’র কেউই তদবীর করেননি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com