1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবে জেএসডির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বরিশালে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপরতা, তসলিম উদ্দিনের উপস্থিতিতে মতবিনিময় সভা নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ; সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর পদক্ষেপ দেশব্যাপী অস্থিতিশীলতা ও অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল বানারীপাড়া বাজারে দুই দোকানে চুরি: সিসিটিভি ক্যামেরা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় নেতৃবৃন্দ মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান ভেস্তে যাচ্ছে মৎস্য অফিসের গাফিলতিতে চৌমাথায় রাতের আঁধারে অবৈধ দোকান: রোববার বিসিসির কঠোর উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ জামিনে বের হয়েই সাংবাদিককে মামলা প্রত্যাহারে চাপ, মেলা আসলামের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী

বানারীপাড়া বাজারে দুই দোকানে চুরি: সিসিটিভি ক্যামেরা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারে সমীর কুণ্ডু ও গোবিন্দ বণিকের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

​সংবাদ পেয়ে চুরি হওয়া দোকান ও আশপাশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সরেজমিনে পরিদর্শন করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপি ও স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন: মো: আহসান কবির নান্না হাওলাদার — সহ-সভাপতি, বানারীপাড়া উপজেলা বিএনপি
​মো: শফিকুল আলম রিপন — সভাপতি, বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী কমিটি মো: ছাব্বির হোসেন সুমন হাওলাদার — সাধারণ সম্পাদক, বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী কমিটি মো: মিজান ফকির — সাধারণ সম্পাদক, বানারীপাড়া উপজেলা যুবদল নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত দোকান দুটি ঘুরে দেখেন এবং সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তকরণ ও ঘটনার রহস্য উন্মোচনে খোঁজখবর নেন।

​পরিদর্শন শেষে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও জোর দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ব্যাপারে ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com