1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেফতার প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক ; বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ: স্বামী আসলামের জামিন, স্ত্রী নিপা কারাগারে বরিশালে আততায়ীর হাতে নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি

বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়েছেন

আহমেদ বায়েজিদ, বরিশাল

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি বরিশাল সদর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়, ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও ২টি কলেজসহ মোট ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ডাস্টবিন এবং পাঁচটি করে গাছের চারা দেওয়া হয়।

উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করা এবং বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়নের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ মশার প্রজননস্থল তৈরি হয় এমন স্থান চিহ্নিত করে তা দ্রুত পরিষ্কার করার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা বলেন, “পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণ করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সচেতনতা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাই শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। ডাস্টবিন দেওয়া হয়েছে—এখন যত্রতত্র ময়লা ফেলার কোনো সুযোগ নেই।”

তিনি বলেন, “শুধু ডাস্টবিন বিতরণ ও গাছের চারা লাগানোর মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। ডাস্টবিনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং লাগানো প্রতিটি চারার পরিচর্যা করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা, ছাদ, নালা-নর্দমা ও আশপাশে পানি জমে থাকছে কি না, নিয়মিত তা দেখতে হবে। কোথাও মশার প্রজননস্থল তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

ইউএনও আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে এর সুফল পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়বে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।”
ডাস্টবিন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন খলিফা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোসাম্মাৎ হেলেনা বেগম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা ডাস্টবিন যথাযথভাবে ব্যবহার এবং গাছের চারাগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com