1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি গঠন;যোগ্যতা উপেক্ষা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮০ বার পড়েছেন

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রাথমিক যোগ্যতা উপেক্ষা করে বিশেষ সুবিধাভোগীদের শীর্ষ পদে বসানোর চেষ্টা করা হচ্ছে এবং এই প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত টিম গোপনে সুবিধা গ্রহণ করছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রথম আলোচনা সভা হয় ২২ মে। ২৯ জুলাই সদস্য ফরম পূরণ শুরু হয় এবং প্রার্থীদের ভাইভা নেওয়া হয় ২৩ সেপ্টেম্বর। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৬ সালে প্রথম কমিটি গঠিত হয় এবং ২০২২ সালে পূর্ণাঙ্গ হয়। দীর্ঘ আট বছর পর কমিটি বিলুপ্তির পর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয় ব্যানারে কমপক্ষে পাঁচটি কর্মসূচিতে অংশগ্রহণকারীরাই গুরুত্বপূর্ণ পদে আবেদন করতে পারবেন। তবে অভিযোগ, বাছাই প্রক্রিয়ায় এই নিয়ম মানা হয়নি।

রাফি শিকদারকে ঘিরে বিতর্ক সবচেয়ে বেশি তীব্র। গত ১৭ জুলাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের রাজনীতি তিনি চান না। তারপরও তিনি বর্তমানে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী। অভিযোগ অনুযায়ী, প্রাথমিক যোগ্যতা অনুযায়ী ৫ আগস্টের পূর্বে পাঁচটি বিশ্ববিদ্যালয় ব্যানারের ছবি থাকা বাধ্যতামূলক। রাফির ক্ষেত্রে এই যোগ্যতা নেই, তবুও দায়িত্বপ্রাপ্ত টিম তাকে বিশেষ সুবিধা দিয়ে গুরুত্বপূর্ণ আসনে বসানোর জন্য কাউন্সিলের ব্যবস্থা করছেন। নেতাকর্মীদের মতে, এতে ভোট কেনা এবং ক্ষমতা ব্যবহার করে সহজেই গুরুত্বপূর্ণ পদ দখলের সুযোগ তৈরি হচ্ছে।

নেতাকর্মীদের অভিযোগ, রাফি শিকদার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতার সঙ্গে ঘনিষ্ঠ এবং তিনি একাধিক মামলার আসামি। জুলাই–আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও রয়েছে। সেই সময়ের ছবি ও ভিডিওতে রাফি শিকদারের উপস্থিতি ধরা পড়েছে। এছাড়াও, নিজের দোকানের উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই সব কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

কিছু নেতাকর্মীর দাবি, দায়িত্বপ্রাপ্ত টিম রাফির বাবার দেওয়া গাড়ি, খাবার এবং হোটেল সুবিধা ব্যবহার করছে। গোপন লেনদেনের কথাও আলোচনার মধ্যে রয়েছে। এক পদপ্রার্থী বলেন, “যোগ্যতার বদলে প্রভাব ও টাকার ভিত্তিতে পদ দেওয়া হলে পরিশ্রমী নেতাকর্মীরা বঞ্চিত হবে। এতে সংগঠনের ভিত্তি দুর্বল হবে।”

পদপ্রার্থীরা আরও মনে করছেন, ন্যায্যতার ভিত্তিতে কমিটি না হলে সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টি হবে এবং আন্দোলন-সংগঠনে নেতিবাচক প্রভাব পড়বে। এ পর্যন্ত এই অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত টিম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি দীপক পাটোয়ারীর সাথে মুডো ফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com