1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে আ.লীগ নেতাকে পুলিশ ধরে ছেড়ে দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ বরিশালে সিজারিয়ান অপারেশনে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বরিশালে সিজারিয়ান অপারেশনে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২০৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

একটি নতুন প্রাণ পৃথিবীর আলো দেখার অপেক্ষা, অন্যদিকে স্বজনদের চোখে তখন ছিল স্বপ্ন ও আনন্দের অশ্রু। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকের মাতমে। সিজারিয়ান অপারেশনের টেবিলেই প্রাণ হারালেন বরিশালের উদীয়মান উদ্যোক্তা ও ‘Nazia’s Closet’-এর স্বত্বাধিকারী নাজিয়া মাইশা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত নাজিয়া মাইশা নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা। তিনি গণপূর্ত বিভাগের কর্মকর্তা মরহুম বাদলের ছোট মেয়ে। নিজের উদ্যোগ ও পরিশ্রমে ‘Nazia’s Closet’ পরিচালনা করে তিনি পরিচিতি অর্জন করেছিলেন।

তবে নাজিয়ার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তাদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসক ডা. তহুরার তাড়াহুড়ার কারণে ভুলভাবে নাড়ি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অপারেশন থিয়েটারেই নাজিয়া মাইশার মৃত্যু হয় বলে দাবি করেছেন তারা।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার পর প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নাজিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানানো হয়। পরে বিষয়টি নিয়ে স্বজনরা বিস্তারিত জানতে চাইলে চিকিৎসকের ভুলে নাড়ি কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে, এমন তথ্য তাদের জানানো হয় বলে অভিযোগ পরিবারের।

স্বজনদের দাবি, নাজিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তাদের মধ্যে শুরু থেকেই নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। এ কারণে তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
নাজিয়ার এক স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের প্রিয় মানুষটিকে সুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। অপারেশন শেষে তাকে জীবিত ফিরে পাব—এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু অপারেশন থিয়েটার থেকে এলো তার মৃত্যুর খবর। আমরা মনে করি, চিকিৎসকের তাড়াহুড়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির উপযুক্ত বিচার চাই।

এদিকে অভিযুক্ত চিকিৎসক ডা. তহুরার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাজিয়া মাইশার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজনদের একটাই দাবি, নাজিয়ার মৃত্যুর প্রকৃত কারণ যেন কোনোভাবেই আড়ালে না থাকে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com