1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ; মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর বিএনপি নেতা বাবুল মোহরীর নেতৃত্বে হামলার অভিযোগ ‘ভুয়া সাংবাদিক’ ট্যাগ দিয়ে মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে আসছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি মুন্না—মরহুম জি. এম. মনিরের পরিবারের পাশে দাঁড়াতে ১ অক্টোবর সফর উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহিপুরে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গাছের চারা বিতরণ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ; মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ ও যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক সাইফুল অপূর্বের ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের পেতাত্মা কথিত বিএনপি নেতা বাবুল মোহরী, সানি, দিপু, জুয়েল, জাকির, দিপু  ও হায়দারসহ ২৫ থেকে ৩০ জন ব্যক্তি দুই সাংবাদিককে ঘিরে ধরে হামলা চালান। এ সময় তাদের ‘ভুয়া সাংবাদিক’ ও ‘আওয়ামী লীগের লোক’ বলে ট্যাগ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার সূত্রপাত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণকে কেন্দ্র করে। সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে আসাদুজ্জামান মুরাদ ও সাইফুল অপূর্ব সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের বিষয়টি দেখতে পেয়ে হামলাকারীরা তাদের ওপর চড়াও হন।

একপর্যায়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে সংঘর্ষের ধারণ করা ভিডিও মুছে ফেলার অভিযোগও উঠেছে। পরে দুই সাংবাদিককে মারধর করে ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, হামলার সময় তাদের সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তিদের ডেকে এনে নিজেদের ছাত্রদল-যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয় এবং সাংবাদিকদের ওপর সংঘবদ্ধভাবে চাপ সৃষ্টি করা হয়। তবে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাংবাদিকদের প্রশ্ন—রাজনৈতিক কোনো পক্ষের সংঘর্ষের চিত্র ধারণ করাই কি সাংবাদিকের অপরাধ? সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের পরিচয় নিয়ে অপমান, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং ধারণ করা সংবাদচিত্র মুছে দেওয়ার অভিযোগ স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ঘটনার পর সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের দাবি, সংবাদ সংগ্রহে বাধা, হামলা এবং ধারণ করা ভিডিও মুছে দেওয়ার মতো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে।

তবে সাংবাদিকদের উপর হামলা করা দুর্বৃত্ত বিএনপি নেতা বাবুল মোহরী, সানি, দিপু, জুয়েল, জাকির, দিপু  ও হায়দারসহ অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোন পদক্ষেপ নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার নেপথ্যে কারা, হামলায় কারা অংশ নিয়েছিল এবং সাংবাদিকদের ধারণ করা ভিডিও কেন মুছে ফেলা হলো—এসব বিষয়ে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আসছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com