1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৩৭|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দক্ষিণ যুবদলের দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পড়েছেন

গণতন্ত্রের আপোষহীন নেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল জেলা দক্ষিণ যুবদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (আজ) এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর–৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন এবং বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মামুন রেজা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপোষহীনভাবে জনগণের অধিকার রক্ষায় লড়াই করেছেন। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্ব ও আত্মত্যাগ আমাদের প্রেরণা।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয়, তিনি গণতন্ত্রের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা অবিস্মরণীয়।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, যুবসমাজকে দেশনেত্রীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তাঁর জীবন আমাদের ত্যাগ ও সাহসের শিক্ষা দেয়।”

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মামুন রেজা বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন আমাদের দায়িত্ববোধের প্রকাশ।”

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com