1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেফতার প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক ; বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ: স্বামী আসলামের জামিন, স্ত্রী নিপা কারাগারে বরিশালে আততায়ীর হাতে নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি

প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক ; বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

বরিশালে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্য সেবা জোরদারে ‘কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার’ (কোডেক)-এর সমন্বয়ে এবং ‘ইনক্লুসিভ আই হেলথ’ (অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্য) প্রকল্পের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সভা কক্ষে এক ছয়-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চক্ষু সেবায় অন্তর্ভুক্ত করার জন্য কোডেক-কে অনেক ধন্যবাদ এবং সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে তিনি সমাজসেবা অধিদপ্তর ও অন্যান্য স্থানীয় সংস্থার সাথে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে জোর দেন।

তৃণমূল পর্যায়ে চক্ষু স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং কার্যকর সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা সহ স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে এ সভায় মোট ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। যার মধ্যে ৪ জন প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও)-এর প্রতিনিধি, ভিশন সেন্টারের নার্স এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) এ সভায় অংশ নেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কোডেক-এর প্রকল্প ব্যবস্থাপক মো. নূর-আল-সিদ্দিক খান। তিনি টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে প্রকল্পের সার্বিক অগ্রগতি ও অর্জন উপস্থাপন করেন সিনিয়র টেকনিক্যাল অফিসার (এসটিও) আতিকুর রহমান। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ কোডেক-এর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবা দীর্ঘমেয়াদে টেকসই করার লক্ষ্যে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ড. লোকমান হাকিম প্রকল্পের মেয়াদ শেষে সেবা চালু রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিমহা) এবং স্থানীয় ভিশন সেন্টারগুলোর সাথে সরকারি সেবার মেলবন্ধন আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি তিনি এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ধারণে একটি পূর্ণাঙ্গ বেইজলাইন জরিপ পরিচালনার পরামর্শ দেন।

বরিশালের সিভিল সার্জন ড. সাইয়েদুর রহমান বলেন, দূরবর্তী এলাকার মানুষের কাছে মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে কমিউনিটি আই সেন্টারগুলোর কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা প্রয়োজন। উক্ত সমন্বয় সভায় শেবাচিমহা-এর সহকারী অধ্যাপক, বাবুগঞ্জ, বানারীপাড়া ও বরিশাল সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ (ইউএইচএফপিও), সেন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এবং ইস্পাহানি আই হাসপাতালের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন মো. নূর-আল-সিদ্দিক খান ও আতিকুর রহমান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com