1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বস্তাভর্তি দুর্নীতির অভিযোগ বরিশালের সাবেক এসপি ওয়াহিদুলের বিরুদ্ধে, মুখ খুললেই ‘চাপ’—প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা

পুলিশের সামনে পিটিয়ে হত্যা! ভিডিও ভাইরাল, মেহেন্দিগঞ্জে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৬৩ বার পড়েছেন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে জনমনে প্রশ্নের ঝড় উঠেছে।
রোববার বিকেলে পূর্ব বিরোধ মীমাংসার লক্ষ্যে বসা শালিশ বৈঠক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন হামলাকারী খোরশেদ সিকদারকে ঘিরে নির্মমভাবে মারধর করছে। ঘটনাস্থলে উপস্থিত তিন পুলিশ সদস্য বারবার এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও হামলাকারীদের থামাতে ব্যর্থ হন। একপর্যায়ে চেয়ার ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় ওই বৃদ্ধকে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর হামলায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে ঘটনার ভিডিও সামনে আসার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পুলিশের উপস্থিতিতে এমন নৃশংস হত্যাকাণ্ড কীভাবে ঘটলো—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com