1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের

পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল | ১৮ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নেওয়ার সময় পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গুদামে পিকআপ থেকে অবৈধভাবে জ্বালানি তেল নামানোর সময় অভিযান চালানো হয়।

 

এ সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ২,৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল ছিল। এছাড়া একই পিকআপ থেকে নামানো পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরে এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকেও আরও ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই সদস্যরা পিকআপটির পিছু নিয়ে অভিযান চালান এবং জ্বালানি তেল জব্দ করেন। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুর রহমানকে লাইসেন্সবিহীনভাবে পেট্রোল ও ডিজেল সংগ্রহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জব্দকৃত জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সরিকল বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তাকে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ ও এনএসআই-এর সদস্যরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com