1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

গৌরনদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) 
গত ২৪ মার্চ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ১নং ওয়ার্ডে একটি কাঠাল গাছের সাথে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই এলাকায় নিজ বাড়ির নিকটবর্তী একটি কাঠাল গাছ থেকে গৃহবধূর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com