1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৮৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পথরোধ করে মোটরসাইকেল  থামিয়ে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ৭ মে সকালে আওরাবুনিয়া ইউনিয়নের কলাতলা স্কুলের সামনে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী মো. কামাল হোসেন (৪৫) বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রগুয়ার দড়িরচর এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে কামাল হোসেন গত ৭ মে সকাল ১০টার দিকে বাড়ি থেকে টলি গাড়ি কেনার উদ্দেশ্যে বাখেরগঞ্জের দিকে রওনা হন। তিনি যখন আওরাবুনিয়া ইউনিয়নের স্থানীয় কলাতলা স্কুলের সামনে পৌঁছান, তখন পূর্ব থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে।

বাদী অভিযোগে উল্লেখ করেন, মো. সোহেল (৩৫) ও মো. হেমায়েত (৪৬) সহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ভারাটে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলাপাতালি পিটিয়ে আহত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

একপর্যায়ে তার কাছে থাকা টলি গাড়ি কেনার নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় কামাল হোসেন ডাক চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।স্থানীয়রা উদ্ধার করে আহত কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে । ঘটনার পর স্থানীয় ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দাখিল করেছেন তিনি।

অভিযোগে মো. মিটু, মো. ইব্রাহিম এবং স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল হোসেনসহ বেশ কয়েকজনকে সাক্ষী রাখা হয়েছে। কাঠালিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযুক্তরা এলাকায় ‘বখাটে প্রকৃতির’ এবং মানুষের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের কাজে লিপ্ত তাদের জ্বালায় অতিষ্ঠ ও দিশেহারা মানুষ বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com