1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৩৩|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২১৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত মনোনিত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, বরিশাল জেলার মধ্যে উন্নয়নবঞ্চিত অন্যতম উপজেলা বাকেরগঞ্জ। ইতিপূর্বে এখানে অনেক এমপি মন্ত্রী বদলেছে কিন্ত বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি। তাই এবার হবে বাকেরগঞ্জবাসী ভাগ্য নির্ধারনের ভোট।

৩১ জানুয়ারী (শনিবার) উপজেলার ফরিদপুর ইউনিয়নের তীব্র নদী ভাঙ্গন কবলিত রঘুনাথপুর এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের মানুষের দুঃখ এই নদী ভাঙ্গন। বছরের পর বছর মানুষ ভিটেমাটি হারাচ্ছে।

জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”

সরেজমিনে পরিদর্শনের সময় তিনি নদী গর্ভে বিলীন হতে যাওয়া জনবসতি ও ফসলি জমি ঘুরে দেখেন এবং ভাঙ্গন কবলিত অসহায় মানুষের খোঁজখবর নেন। দীর্ঘদিনের এই সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা এ সময় তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে তখন উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com