1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:২৭|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

হিজলা-মেহেন্দীগঞ্জের এমপি প্রার্থীদের সালতামামি-২০২৫

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার : বরিশালের দুর্গম জনপদ হিসেবে পরিচিত হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা এবং প্রশাসনিক থানা কাজিরহাট নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসন। মেঘনা, কালাবদর ও তেতুলিয়া নদীবেষ্টিত এই দুই উপজেলা বরিশালের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বরাবরই একটি আলাদা বৈশিষ্ট্য বহন করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদায়ী বছরজুড়ে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নানামুখী তৎপরতা চোখে পড়েছে। যদিও নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত এ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপির রাজিব আহসান, জামায়াতে ইসলামীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের, বাংলাদেশ জাসদের আবদুস ছালাম (খোকন) এবং মুক্তি জোটের মোঃ আব্দুল জলিল।
তবে বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থী। তফসিল ঘোষণার পর নির্বাচনী মাঠে সক্রিয় হন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। বাকি দুই প্রার্থীর নাম শোনা যায় মূলত মনোনয়ন দাখিলের পর।
নির্বাচনকে সামনে রেখে বছরের শুরু থেকে মাঠ পর্যায়ে বিএনপির উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যায়নি। দলীয় প্রার্থী হিসেবে প্রায় অর্ধডজন নেতার নাম আলোচনায় থাকলেও মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিব আহসান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় বিএনপি প্রাথমিক মনোনয়ন তালিকায় বরিশাল-৪ আসনে রাজিব আহসানের নাম ঘোষণা করে। এতে মনোনয়ন বঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। বিএনপির দুর্দিনের নেতা হিসেবে পরিচিত সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ প্রাথমিক মনোনয়ন তালিকা পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় বিএনপিতে আবেদনও করেন।
শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পেয়ে রাজিব আহসান মনোনয়নপত্র দাখিল করলেও দুই উপজেলায় বিএনপির একটি বড় অংশের নেতাকর্মী এখনও নির্বাচনী মাঠে অনুপস্থিত। মনোনয়ন বঞ্চিত কেউ, এমনকি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদও এখন পর্যন্ত প্রকাশ্যে রাজিব আহসানের পক্ষে মাঠে নামেননি।
বিদায়ী বছরের ১৩ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল-৪ আসনে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও চরমোনাই পীরের ভাই মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরকে। তবে তিনি সরাসরি মাঠে তৎপরতা শুরু করেন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনসহ ইসলামী ও সমমনা দল সমূহের সম্ভাব্য আসন সমঝোতা আলোচনায় নিজেকে প্রাসঙ্গিক রাখতে শেষ সময়ে মাঠে নামেন তিনি।
অপরদিকে জামায়াতে ইসলামী বিদায়ী বছরের ২০ ফেব্রুয়ারি বরিশাল জেলা আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা আবদুল জব্বারকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি মেহেন্দীগঞ্জ, হিজলা ও কাজিরহাটের প্রতিটি জনপদে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থী ঘোষণার আগ থেকেই আব্দুল জব্বার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছিলেন। ছাত্রজীবন থেকেই এ অঞ্চলে সাংগঠনিক দায়িত্ব পালনের সুবাদে স্থানীয়দের সঙ্গে তার একটি দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে।
বিগত রমজান মাসে তিনি প্রতিটি ইউনিয়নে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি অসহায় এতিম শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ, গৃহহীনদের ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, মসজিদ-মাদ্রাসা নির্মাণে সহায়তা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনসহ নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
এছাড়াও গরিব ও অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, ঈদ সামগ্রী ও কোরবানির গোশত বিতরণসহ বছরজুড়ে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যান তিনি। স্থানীয়দের মতে, দীর্ঘ সময় ধরে মাঠে সক্রিয় থাকার কারণে জামায়াত প্রার্থীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে বেশি দৃশ্যমান ছিল, যা বিএনপির প্রার্থীর ক্ষেত্রে সম্ভব হয়নি বছরের শেষদিকে মনোনয়ন নিশ্চিত হওয়ায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com