1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে, আহত ৬ বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ করছে সরকার ​

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) | ১৯ এপ্রিল ২০২৬ ​

অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ​

আজ রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।

বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি শুরু হয়। ​বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া সংবাদ প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। ​ মন্ত্রী তার জবাবে জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক এআই (AI) প্রশিক্ষণ, ন্যারেটিভ তৈরি এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ​প্রতি মাসে ঢাকার বাইরে ৪টি এবং ঢাকায় ২টি কর্মশালা চলমান রয়েছে।

এছাড়া সাংবাদিক নেতাদের নিয়ে প্রতি মাসে ঢাকায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। ভুয়া খবর শনাক্ত করতে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা ও মূলধারার গণমাধ্যমের সঙ্গে সেমিনার ও আলোচনার প্রস্তুতি চলছে। ​ গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর ইতোমধ্যে ২২টি ফটোকার্ড ও ১০টি তথ্যবিবরণী জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে প্রকাশ করেছে। তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর ১২ ধারা অনুযায়ী কোনো সংবাদ সংস্থা বা সাংবাদিকের নীতি-নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের অভিযোগ করার সুযোগ রয়েছে।

বর্তমানে এ সংক্রান্ত ৮টি অভিযোগ বিচারাধীন রয়েছে। ​পেশাদারিত্ব রক্ষায় এবং অপসাংবাদিকতা রোধে ইতিমধ্যে ৩২টি জেলায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

প্রকৃত সাংবাদিকদের পরিচয় নিশ্চিত করতে এবং মানসম্মত সাংবাদিকতা প্রসারে এই অনলাইন ডাটাবেজ ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com