1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে, আহত ৬ বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪

শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩২৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে পবিত্র কুরআন বিতরণ, রমাদান সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসবিএমসি দাওয়াহ এন্ড রিচার্স সেন্টারের আয়োজনে এই অনাড়ম্বর অনুষ্ঠানে মেডিকেল কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হয়ে ইফতার পর্যন্ত চলে অনুষ্ঠানের কার্যক্রম।

এতে প্রধান অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসাইন বাবলু এবং প্রধান আলোচক ছিলেন আল কুরআন একাডেমি, লন্ডন এর চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, কর্ণেল (অব:) মোস্তফা রাসেল আল রশিদ, ইনোভা ট্রিমস এন্ড ডোনেট ফর গুড এর পরিচালক মোহাম্মদ নুরুন্নবী। এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, ইসলামী বৈশ্বিক আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান আলোচক ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী তার বক্তব্যে আল কুরআন একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ৩০ টি দেশে অন্তত ২৫টি ভাষায় রুপান্তরিত করে কোরআন পৌছে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক মানুষের হাতে আমরা কুরআন পৌছাতে পেরেছি। তাছাড়া উপস্থিত সকলকে ইমানী দায়িত্ববোধ থেকে প্রতি মাসে অন্তত ১টি কুরআন আপনজকে উপহার দেওয়ার আহবান জানান তিনি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com