1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন

শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৪ বার পড়েছেন

রিপোর্ট ; সাইফুল অপূর্ব 

শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার রাতের দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাস এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা।

বিক্ষোভকারীদের কণ্ঠে বারবার ধ্বনিত হতে থাকে—
“তুমি কে? আমি কে? হাদি, হাদি”
এছাড়াও তারা হাদীর মৃত্যু নিয়ে নানা স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি, শরীফ ওসমান হাদী ছিলেন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনাকে জাতির জন্য একটি বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন এবং হাদীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মহাসড়ক অবরোধের কারণে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ঢাকা রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন এবং পরিস্থিতি থমথমে রয়েছে।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com