1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

যুবদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে এসআরএইচআর গাইডলাইন তৈরির কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৩ বার পড়েছেন

যুবসমাজের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “ইয়ুথ শেয়ার-নেট” প্রকল্পের আওতায় একটি গাইডলাইন প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ) অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে আভাস (Association of Voluntary Actions for Society – AVAS)। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে RedOrange এবং অর্থায়ন করে Amplify Change। কর্মশালায় ১০ জন যুব অংশগ্রহণকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ মাহবুবা আক্তার।

এছাড়াও আভাসের ম্যানেজমেন্ট টিম, ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রজেক্ট অফিসার ও ফিন্যান্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা SRHR বিষয়ক গবেষণা পরিচালনার জন্য একটি সুসংগঠিত ও কার্যকর গাইডলাইন তৈরিতে অংশ নেন। এতে গবেষণার বিভিন্ন ধাপ—ডাটা সংগ্রহ, বিশ্লেষণ, রিপোর্ট প্রস্তুত এবং তথ্য উপস্থাপনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণমূলক এ কর্মশালার মাধ্যমে তরুণদের হাতে-কলমে গবেষণা পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ যুবদের গবেষণামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা নিজ নিজ কমিউনিটির বাস্তব সমস্যা চিহ্নিত করে প্রমাণভিত্তিক সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে। একটি সুসংগঠিত গাইডলাইনের মাধ্যমে যুবরা ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
রিসোর্স পার্সন মাহবুবা আক্তার বলেন, এই কর্মশালার মাধ্যমে আমরা এমন একটি গাইডলাইন তৈরি করেছি, যা যুবদের গবেষণা কার্যক্রম পরিচালনায় স্পষ্ট দিকনির্দেশনা দেবে। এর ফলে তারা SRHR বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

অংশগ্রহণকারীরা জানান, কর্মশালাটি তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তারা গবেষণার পদ্ধতি ও প্রয়োগ সম্পর্কে বাস্তবমুখী ধারণা অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক উদ্যোগ যুবদের নেতৃত্ব বিকাশ, জ্ঞান বৃদ্ধি এবং সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com