1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মেহেন্দিগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক ;

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েকটি নির্বাচনী এলাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করা হয়েছে।লিখিত অভিযোগ করেন বাংলাদেশ সংস্কৃতি জোট মনোনীত প্রার্থী আব্দুল জলিল ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী আবদুস সালাম খোকন।

অভিযোগে বলা হয়, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হামলা, অস্ত্র প্রদর্শন ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ধানের শীষের প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত দুইজনকে জখম করে তারা গুরুতর আহত হন। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমীরের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হুমকি ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হিজলা-মেহেন্দিগঞ্জ বরিশাল-৪ আসনের বিভিন্ন এলাকায় বহিরাগতদের অবাধ চলাচল ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। দাবি করা হয়, স্থানীয় নৌপথ ও মহাসড়ক ব্যবহার করে সংঘবদ্ধভাবে সহিংসতা ছড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চানপুর ইউনিয়নের জামাতের আমীরের বাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাও উল্লেখ করা হয়েছে, যা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

এমতাবস্থায়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।

অভিযোগপত্রের অনুলিপি বরিশাল জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ক্যাম্প কমান্ডার ও থানা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com