1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: বরিশাল জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই জাদুশিল্পের আড়ালে ‘অশ্লীল নৃত্য’ প্রদর্শনের অভিযোগ! অটোরিকশাচালক নাজমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বরিশাল জেলায় শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে বাজিমাত রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় কবির মৃধার ত্রাস; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নারীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বড় ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৭ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি | ২৩ মে ২০২৬
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও হালুয়া তৈরির উপকরণসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের মো. কালাম হোসেন (৫৪), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লা (৪৯) এবং মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া গুচ্ছগ্রাম এলাকার মো. জাকির হাওলাদার (৫০)।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা ৩৫ মিনিটে মাদারীপুর নতুন শহর এলাকার হোটেল জাহিদ (আবাসিক)-এর দ্বিতীয় তলার ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও হালুয়া তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অজ্ঞান পার্টি বা মলম পার্টির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার জনাকীর্ণ হাট-বাজার ও যাত্রীবাহী বাসে যাত্রী সেজে টার্গেট ব্যক্তির পাশে বসে বিভিন্ন শারীরিক সমস্যা ও রোগ নিয়ে আলাপচারিতার মাধ্যমে সখ্যতা গড়ে তুলতো। পরে কৌশলে তাদের তৈরি বিষাক্ত চেতনানাশক হালুয়া খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যেত।
পুলিশের দাবি, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তারা বিভিন্ন পরিবহনের যাত্রী ও গবাদিপশুর হাটে আসা সহজ-সরল ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে একাধিক ব্যক্তিকে অজ্ঞান করে টাকা-পয়সা ও মালামাল লুটের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশ আরও জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com