1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা উপার্জন থামলে বদলায় সম্পর্ক, বিপদে সন্তানের নিঃস্বার্থ আশ্রয় কেবল গর্ভধারিণী মা “স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ দৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী ৮ সেপ্টেম্বর  উজিরপুরে এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে একের পর এক অভিযোগ ! খুঁটির জোর’ কোথায়?

মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’। মাছটির অদ্ভুত গঠন ও ভিন্নধর্মী আকৃতির কারণে এটি দেখতে স্থানীয় বাসিন্দা ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরের ‘শাহীন এন্টারপ্রাইজ’ নামের একটি মৎস্য আড়তে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি নিয়ে আসা হয়। তবে সম্পূর্ণ অপরিচিত হওয়ায় স্থানীয় বাজারে এটি কিনতে কোনো ক্রেতা আগ্রহ দেখাননি।

স্থানীয় জেলেরা জানান, কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অদ্ভুত আকৃতির মাছটি উঠে আসে। সাধারণ মাছের মতো সুস্পষ্ট লেজ না থাকা এবং শরীর চ্যাপ্টা ও ডিম্বাকৃতির হওয়ায় প্রথমে জেলেরা এর পরিচয় নিশ্চিত করতে পারেননি।

দীর্ঘদিন ধরে সাগরে মাছ শিকার করা জেলে সাইফুল ইসলাম ও আব্দুর রব বলেন, ‘সাগরে বছরের পর বছর মাছ ধরলেও এমন আকৃতির মাছ আগে কখনো দেখিনি। মাছটির গঠন অন্য যেকোনো সাধারণ মাছের থেকে একদমই আলাদা।’

মৎস্য বিশেষজ্ঞদের মতে, ধরা পড়া মাছটি ‘স্লেন্ডার সানফিশ’ (Slender Sunfish) নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম Ranzania laevis। এগুলো মূলত গভীর ও উন্মুক্ত মহাসাগরের মাছ। মাঝেমধ্যে এরা সমুদ্রের উপরিভাগে এসে রোদে গা ভাসিয়ে দেয় বলেই এদের ‘সানফিশ’ বলা হয়। বাংলাদেশ উপকূলীয় অগভীর সমুদ্রে এদের আগমন অত্যন্ত বিরল।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার জানান, কুয়াকাটা উপকূলে এ জাতীয় মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভবিষ্যতে এদের বিস্তৃতি নিয়ে গবেষণার সুবিধার্থে মাছটির ছবি, ওজন ও প্রাপ্তিস্থানের তথ্য সংরক্ষণ করা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাম্প্রতিক সময়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বেশ কয়েকটি বিরল ও অপরিচিত সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এসব মাছের উপস্থিতি বাংলাদেশের সমুদ্রসীমার বৈচিত্র্যময় জলজ পরিবেশ ও নতুন গবেষণার চমৎকার সুযোগ নির্দেশ করে।’

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com