1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, গোপনে ভিডিও—বরিশালে সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেফতার, আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২২২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণের অভিযোগে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০) বরিশাল সিটি করপোরেশনের কর ধার্য শাখায় অ্যাসেসর পদে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানাধীন চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৪ এ প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক বিবাহিত নারী, যার দুই সন্তান রয়েছে। অভিযুক্ত উজ্জ্বল ভুক্তভোগীর স্বামীর বন্ধু হওয়ায় নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন এবং মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দেন। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।

মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে নগরীর কাউনিয়া থানার বিসিসি ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং সেই ঘটনা গোপনে মোবাইল ফোনে ধারণ করে অভিযুক্ত। পরবর্তীতে বিয়ের কথা বললে তা অস্বীকার করে এবং বিষয়টি প্রকাশ না করার জন্য ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী কাউনিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে দায়ের করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, আসামী জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার আবেদন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ইঙ্গিত মিলেছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com