1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান

বাবুগঞ্জ-মুলাদীতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩৩ বার পড়েছেন

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন বাবর।

মঙ্গলবার বিকেল তিনটায় বাবুগঞ্জ কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাহফুজুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সহস্রাধিক নেতাকর্মীরা সভায় অংশ নেন। সভা শেষে জামায়াতের যুব বিভাগের আয়োজনে ম্যারাথন যুব র‌্যালি অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বর পর্যন্ত র‌্যালি হয়। নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। রাস্তার দুই ধারে উৎসুক জনতা ভিড় জমায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, দীর্ঘ বছর যাব মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। নিজেদের ক্ষমতার সিড়ি হিসেবে ব্যবহার করতে গিয়ে স্বৈরাচাররা যাকে তাকে রাজাকার স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়েছে। জনগণ আজ বুঝে গেছে প্রকৃত দেশপ্রেমিক কারা। তাই আগামী প্রজন্মের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ দেশ আমাদের, আমরাই গড়বো। কোন ভাবেই ফ্যাসিবাদের উত্থান এদেশের মানুষ আর বরদাস্ত করবে না।

এর আগে বেলা ১১টায় মুলাদীতে বিজয় দিবসের তাৎপর্য শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। তাতে সহস্রাধীক নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আবু ছালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারী ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলম, উপজেলা সহ-সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মোতালেব ও অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য বৃন্দ, ইউনিয়ন আমীর এবং বিভাগীয় নেতৃবৃন্দ।

র্যালিটি উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ঈদগাহ এসে শেষ হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com