1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:২২|
শিরোনামঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

বাবুগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া—নেতাকর্মীদের ঢল, আবেগঘন পরিবেশে বিএনপি নেতাদের উপস্থিতি

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পড়েছেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলায় এ দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষের হৃদয়ের দাবি।” তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন। তিনি বলেন, “নেত্রীর অসুস্থতায় আমরা দুঃখিত, তবে হতাশ নই। তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া চলছে।”

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল আহসান। তিনি বলেন, “স্থানীয় নেতাকর্মীরা আজ যে নিবেদন দেখালেন, তা প্রমাণ করে বেগম জিয়া জনগণের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন।”

দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক প্রখ্যাত আলেম। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন ও শান্তিপূর্ণ পরিবেশ।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আবারও নেতৃত্ব দেবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com