1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মাহফুজ দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা বাবুগঞ্জে যুবদল নেতা সাহাজুল ইসলামের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ নেতৃবৃন্দের বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ

বাবুগঞ্জে বাস ও প্রাইভেটকার চালকের মধ্যে বাকবিতণ্ডা, ভ্রাম্যমাণ আদালতের দশ হাজার টাকা জরিমানা আদায়, মুচলেকায় মুক্ত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭১ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি ;

বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও একটি প্রাইভেটকার চালকের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় হাতাহাতিতে বাসচালক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৮৬৮) বাসস্ট্যান্ডের পাশে যাত্রী তুলছিল। এ সময় পিছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার সামনে স্টিকার সমাজসেবা অফিসার সানজিদা আয়েশার ব্যক্তিগত প্রাইভেটে গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো খ-১২-৬৩২৭) থামানো নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রাইভেটকার চালক লোহার পাইপ সদৃশ বস্তু দিয়ে আঘাত করতে গেলে বাসচালক হাত দিয়ে ঠেকাতে গিয়ে কেটে যান এবং রক্তপাত হয়।

ঘটনা দেখে স্থানীয় লোকজন জড়ো হলে প্রাইভেটকারটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে থাকা কয়েকজন পথচারী ধাক্কা খেয়েছেন বলে জানা যায়। পরে প্রশাসনের উপস্থিতিতে গাড়িটিকে আটক করা হয়।
আহত বাসচালককে স্থানীয়রা নিকটস্থ একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল নাহার তামান্না। তাৎক্ষণিকভাবে প্রাইভেট কার চালককে,(৫০০০ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ট্রাফিক পুলিশও আইন অনুযায়ী (৫০০০ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বাস ড্রাইভারকে ১০০০ টাকা চিকিৎসা বাবদ দেয়া হয়, দুইজন পথচারীকে ৫০০ করে ১০০০ টাকা দেয়া হয় এই টাকা দেন প্রাইভেট কারে থাকা সমাজসেবা অফিসার সানজিদা আয়েশার স্বামী , পরে উভয় পক্ষের লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com