1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৩:০৯|
শিরোনামঃ
পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করলেন বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদার গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ বরিশাল বিভাগীয় সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার স্বাস্থ্যসম্মত ইফতার বাজারে ভোক্তাদের আস্থায় ‘খাবার বাড়ি রেস্তোরাঁ’ তৃণমূলের জোর দাবি: বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তসলিম উদ্দিনকে চান নেতাকর্মীরা বরিশাল রেঞ্জ নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান বরিশাল বিসিকে শিল্প কারখানার মালামাল চুরি, চোর শনাক্ত বরিশালে আল্লামা মুফতি রফিকুল ইসলাম (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

বরিশাল বিভাগে বিএনপির ঝড়! ২১টির মধ্যে ১৬ আসনে প্রার্থী ঘোষণা, কারা পেলেন মনোনয়ন 

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬৬ বার পড়েছেন

বরিশাল বিভাগে বিএনপির ঝড়! ২১টির মধ্যে ১৬ আসনে প্রার্থী ঘোষণা, কারা পেলেন মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে প্রার্থী তালিকা প্রকাশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, মাঠে সক্রিয় এবং স্থানীয়ভাবে জনসমর্থনপ্রাপ্ত নেতৃবৃন্দ।

বরিশাল বিভাগের ১৬টি আসনে বিএনপির ঘোষিত প্রার্থীরা:

বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা

বরগুনা-২: নুরুল ইসলাম মনি

পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন

ভোলা-১: গোলাম নবী আলমগীর

ভোলা-২: মো. হাফিজ ইব্রাহীম

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রম

ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন

বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু

বরিশাল-৪: মো. রাজীব আহসান

বরিশাল-৫: মো. মজিবর রহমান সরওয়ার

বরিশাল-৬: আবুল হোসেন খান

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর

পিরোজপুর-৩: মো. রুহুল আমিন দুলাল

তবে বরিশাল বিভাগের বাকি ৫টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, স্থানীয় পরিস্থিতি, জোট সমন্বয় ও সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা বিবেচনা করে অল্প সময়ের মধ্যেই সেই আসনগুলোতেও মনোনয়ন ঘোষণা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিভাগে বিএনপির এই প্রার্থী তালিকা বর্তমান সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কৌশলের অংশ। স্থানীয় পর্যায়ে এই ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

আগামী নির্বাচনে বরিশাল বিভাগে বিএনপি কতটা জনসমর্থন পুনরুদ্ধার করতে পারে, তা এখন সময়ের অপেক্ষা। তবে ঘোষিত প্রার্থী তালিকা দলীয় কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে, যা নির্বাচনের মাঠে বড় ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ১৭ রমজান

সেহরির শেষ: ০৪:৫৯ AM

ইফতার শুরু: ৬:০৫ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com