1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার

বরিশাল বিএমপিতে নেতৃত্ব বদল—নতুন কমিশনার হিসেবে আসছেন ডিআইজি আশিক সাঈদ, বদলি শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪২৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মো. আশিক সাঈদ। বর্তমানে তিনি পুলিশের ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আনুষ্ঠানিক পরিপত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। একই আদেশে বর্তমান কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরপরই মো. শফিকুল ইসলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দুই বছরের কম সময়ের দায়িত্বকালে তিনি নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট মহলে জানা গেছে।

এদিকে নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ডিআইজি মো. আশিক সাঈদ কবে নাগাদ বরিশালে যোগদান করবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিএমপির দায়িত্বশীল সূত্র বলছে, শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন।

নগরবাসীর মধ্যে ইতোমধ্যেই নতুন কমিশনারকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে, আর বিদায়ী কমিশনারের কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com