1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান ফুলেল ভালোবাসায় সিক্ত ইতালি প্রবাসী হাবিব, ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী

বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, আসছে অনুসন্ধানী প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৭৮ বার পড়েছেন

নিজস্ব মন্তব্য | দৈনিক বরিশাল মুখপত্র

বরিশাল জেলা পুলিশের ডি-স্টোর ইনচার্জ এসআই জহিরকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ। দীর্ঘ ১৪ বছর ধরে একই কর্মস্থলে বহাল থাকা, প্রভাবশালী মহলের তদবিরে বদলি ঠেকানো এবং বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠেছে, বরিশাল পুলিশ লাইনে এমন কী ‘মধু’ রয়েছে, যার টানে বারবার ফিরে আসেন এসআই জহির?

অভিযোগ রয়েছে, সাবেক মন্ত্রী নানকের তদবিরে বরিশালে আসার পর দীর্ঘ সময় একই স্থানে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এমনকি পটুয়াখালীতে বদলি করা হলেও পরবর্তীতে আবারও ফিরে আসেন বরিশাল পুলিশ লাইনে। একজন পুলিশ সদস্যের দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে, বদলি ও পদায়নের ক্ষেত্রে নিয়মনীতি কতটা অনুসরণ করা হয়েছে, তা খতিয়ে দেখা জরুরি।

আরও গুরুতর অভিযোগ, দীর্ঘদিনের কর্মস্থলকে কেন্দ্র করে এসআই জহির গড়ে তুলেছেন বিপুল সম্পদ। তবে এসব অভিযোগের সত্যতা, সম্পদের উৎস এবং দায়িত্ব পালনের সঙ্গে কোনো অনিয়মের যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

দৈনিক বরিশাল মুখপত্রের অবস্থান স্পষ্ট—অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয়। তবে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুতর অভিযোগ সামনে এলে তা অনুসন্ধান করা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে জনসমক্ষে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।

আমরা পাঠকদের আশ্বস্ত করতে চাই, দৈনিক বরিশাল মুখপত্র তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করে না। এসআই জহিরকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ইতোমধ্যে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট তথ্য, নথিপত্র ও অভিযোগের সত্যতা যাচাই করে শিগগিরই প্রকাশ করা হবে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন।

আমাদের পাঠকদের প্রতি অনুরোধ, অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হলে তা মনোযোগ দিয়ে পড়ুন। অভিযোগের পক্ষে উপস্থাপিত তথ্য-প্রমাণ যাচাই করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও বিবেচনায় নিন।

প্রশ্ন একটাই—দীর্ঘ ১৪ বছর একই কর্মস্থলে বহাল থাকার নেপথ্যে কী? বদলি হয়েও বারবার ফিরে আসার কারণ কী? আর সম্পদের উৎসই বা কী?

এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দৈনিক বরিশাল মুখপত্র—সত্যের সন্ধানে, জনস্বার্থে।

অনুসন্ধানী প্রতিবেদন আসছে শিগগিরই…

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com