1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:০৬|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

বরিশাল নগরে প্রেমের বিয়েকে ‘অপহরণ’ বানাতে মামলা! প্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়েকে উদ্ধারের নামে নাটকীয় পুলিশি অভিযান ও পক্ষপাতিত্বের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর গোপনে বিয়ে—এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বরিশালে কথিত অপহরণ মামলা, নাটকীয় পুলিশি অভিযান ও আর্থিক লেনদেনের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী তরুণীর নাম সাবিহা আফরোজ। সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন— “আমার বয়স ১৮ বছর। আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে। আমাদের একটা মামলা চলছে, সেখানে মিথ্যা বলে নিয়ে আসা হয়েছে। কালকে কোর্টে হাজির করার কথা বলা হচ্ছে—সব মিথ্যা। আপনারা আমাকে বাঁচান।

প্রেমের বিয়ের পর ‘অপহরণ’ মামলা স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, সাবিহা আফরোজ দীর্ঘদিন ধরে শেখ সাফাতুল ইসলাম (তাহসান) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর দুজন গোপনে বিয়ে করেন। কিন্তু মেয়ের বাবা মোঃ আবদুল হাই মোল্লা (৬০) এই বিয়ে মেনে না নিয়ে ঘটনাটিকে ‘অপহরণ’ আখ্যা দিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারে সাবিহার বয়স ১৭ বছর উল্লেখ করে বলা হয়, তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করা হয়েছে। অথচ মেয়ের দাবি—তিনি প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় বিয়ে করেছেন।
উদ্ধারের নামে নাটকীয় অভিযান,গত ২২ ডিসেম্বর (সোমবার) বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ‘উদ্ধার অভিযান’-এর নামে সাবিহা আফরোজকে আটক করে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে নেওয়া হয়।

এ সময় মেয়েটি আতঙ্কিত হয়ে সাংবাদিকদের বলেন, আজ ডাক্তার নেই, ডাক্তার আসলে পরীক্ষা হবে। আজ রাতে এখানেই থাকতে হবে। আমাকে যদি ঘুমের ইনজেকশন দিয়ে কোনো ক্ষতি করা হয়, তার দায় প্রশাসনকে নিতে হবে।

ছেলে পক্ষের অভিযোগ, মেয়ের বাবা অর্থশালী হওয়ায় বরিশাল কোতোয়ালি মডেল থানার এক এসআই সাইফুল ইসলাম টাকার বিনিময়ে মেয়ে পক্ষের হয়ে পক্ষপাতিত্ব করছেন। তারা দাবি করেন, আইনগতভাবে প্রাপ্তবয়স্ক ও বিবাহিত নারীকে জোর করে আটকে রাখা সম্পূর্ণ বেআইনি।

মামলায় আসামি করা হয়েছে, শেখ সাফাতুল ইসলাম (তাহসান) (২২), মিনহাজুল আবেদীন (৪৫), একেএম তসলিম উদ্দিন (৬৯), লামিয়া (২৫) অজ্ঞাতনামা ৪/৫ জন
ঘটনার তারিখ দেখানো হয়েছে ২৭ অক্টোবর ২০২৫।

আইনজ্ঞদের মতে, যদি সাবিহা আফরোজ প্রাপ্তবয়স্ক হন এবং স্বেচ্ছায় বিয়ে করে থাকেন, তবে অপহরণ মামলা ও তাকে জোর করে আটক রাখার বৈধতা প্রশ্নবিদ্ধ। পাশাপাশি, পুলিশি ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ গুরুতর তদন্তের দাবি রাখে।

প্রেম, বিয়ে ও পারিবারিক বিরোধের জেরে একজন প্রাপ্তবয়স্ক নারীর স্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত—এই ঘটনায় সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বরিশালে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই সাইফুল ইসলামের সাথে আলাপ করলে, তিনি ঘটনা এড়িয়ে গিয়ে বলেন উদ্ধার বা আটক নেই। আসামিপক্ষ জামিনে আছে। আর কোন বিস্তারিত জানাননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com