1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০১|
শিরোনামঃ
বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা!

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি;হোস্টেলে ঢুকে ছাত্রীদের ওপর হামলা: আটক ৫

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৩ বার পড়েছেন

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) হোস্টেলে ঢুকে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন দুই ছাত্রী। শিক্ষার্থীরা ধাওয়া করে বহিরাগত পাঁচ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলাকায় আইএইচটি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন- রেডিওলজি অনুষদের সানমুন জাহান বুশরা ও রেডিওথেরাপি অনুষদের মুক্তা আক্তার। তাদের মধ্যে মুক্তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গভীর রাতে ছাত্রী হোস্টেলে ঢুকে হামলার ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে আইএইচটি কর্তৃপক্ষ। সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিতে হোস্টেল সুপার ডা. দীপান্বিতা পপি, প্রভাষক ডা. ফিরোজ কিবরিয়া এবং ডা. রাকিবুর রহমানকে সদস্য করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাতে ক্যাম্পাসে নিরাপত্তার দায়িতত্বে থাকা আনসার সদস্য মো. ইব্রাহিম বলেন, ছাত্রীর মা এবং নানি পরিচয় দিয়ে কয়েকজন ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় তারা গেট ধাক্কা দিয়ে জোরপূর্বক ক্যাম্পাসে ঢুকে পড়ে। একপর্যায় কয়েকজন বহিরাগত যুবক ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ক্য্যাম্পাসে ছাত্রী হোস্টেলে ঢুকে পড়ে। তারা হোস্টের নিচতলায় প্রবেশ করে শিক্ষার্থী বুশরা ও মুক্তাকে বেধম মারধর করে।

শিক্ষার্থী বুশরা বলেন, সোনিয়া নামের ওই ছাত্রী রাত ৮টার দিকে হোস্টেলে প্রবেশ করে। এ কারণে হোস্টেল সুপারের নির্দেশে তাকে নিচতলায় বসিয়ে রাখা হয়। রাত ১২টার দিকে তার মাসহ বহিরাগত ছেলেরা জোরপূর্বক গেট খুলে হোস্টেলে ঢুকে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমি এবং সহপাঠী মুক্তা আহত হই। এর মধ্যে মুক্তা বেশি আহত হয়েছে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএইচটি অধ্যক্ষ ডা. মলয় কৃষ্ণ কুন্ডু বলেন, সন্ধ্যা ৬টার পর হোস্টেল থেকে বাহির এবং প্রবেশের নিয়ম নেই। সেখানে সোনিয়া নামের ডেন্টাল অনুষদের এক ছাত্রী সন্ধ্যা সাড়ে ৭টার পর হোস্টেলে প্রবেশের চেষ্টা করে। তখন হোস্টের সিনিয়র শিক্ষার্থী সানমুন জাহান বুশরা ও মুক্তাসহ কয়েকজন তাকে হোস্টেলে প্রবেশে বাধা দেয়। বিষয়টি জানতে পেরে রাত ১২টার দিকে সোনিয়ার মা-নানিসহ কয়েকজন ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে হল সুপার ঘটনাস্থলে হাজির হন। পাশে থাকা হোস্টেল থেকে ছাত্ররা নেমে এসে ছাত্রী সোনিয়া, তার মা এবং বহিরাগত পাঁচজন যুবককে আটকে রাখে। এরপর রাত ৩টার দিকে ছাত্রী ও তার মায়ের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় এবং বহিরাগত পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

অধ্যক্ষ বলেন, ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এই ঘটনায় কলেজ প্রশাসন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে আহত ছাত্রীরা চাইলে থানায় মামলা করতে পারবে।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তারা অভিযোগ দিতে গরিমসি করছে। অভিযোগ না পাওয়া পর্যন্ত আটকদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com