1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭১ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

সরকারি বিএম কলেজে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের দুই সদস্যকে মারধর ও পরবর্তীতে গুজব ও অপপ্রচার চালিয়ে মব সৃষ্টির অভিযোগ এনে বরিশালে সংবাদ সম্মেলন করেছে জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরাম।

আজ রবিবার বিকালে বরিশাল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় হেযবুত তওহীদ ও এর ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তাসহ ৪ দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সরকারি বিএম কলেজে একটি ব্যানার ঝুলানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

এই বিষয়টিকে কেন্দ্র করে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের দুই সদস্যকে হামলা ও মারধর করে কলেজের ১২-১৫ জন শিক্ষার্থী। হামলাকারীদের অধিকাংশই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সদস্য বলে অভিযোগ করেন বক্তারা। তারা আরো বলেন, হামলাকারীরা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টো নিজেরা আক্রান্ত হওয়ার দাবি তুলে মিথ্যা প্রচার চালাতে থাকে। তারা হেযবুত তওহীদকে ইসলামবিরোধী, ইহুদীদের দালাল, তাদেরকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না- ইত্যাদি নানা বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করে। এমনকি তারা হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ছবির উপর দাঁড়িয়ে ফেসবুকে তা প্রচার করে, যা তাদের মানসিক বিকারগ্রস্ততারই প্রমাণ বলে মন্তব্য করেন বক্তারা। তারা আরো বলেন, সর্বশেষ গত শুক্রবার কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের নামে একটি উগ্রবাদী সমাবেশ থেকে ‘একটা একটা হেযবুত তওহীদ ধর, ধইরা ধইরা জবাই কর’, এ ধরনের অত্যন্ত আপত্তিকর ও বেআইনী স্লোগানও দেয়া হয়েছে। বক্তারা বলেন, গত পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া উগ্রগোষ্ঠীর এই উস্কানিমূলক আচরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তারা মিথ্যাচার করে কলেজ প্রাঙ্গনে একটি সহিংস পরিস্থিতি ও মব সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তারা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সদস্যদের নিরাপত্তা, অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা, শিক্ষাঙ্গনে উগ্রবাদী আচরণ নিষিদ্ধ করা সহ মোট ৪ দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারধরের ঘটনায় আহত হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তানভির হাসান রিয়াদ। এসময় আরো উপস্থিত ছিলেন তার পিতা কবির মৃধা, হেযবুত তওহীদ ছাত্র ফোরাম বি এম কলেজ শাখার আহ্বায়ক নাদিম মুন্না, সদস্য সচিব মারিয়ম আক্তার জেরিন, বরিশাল বিভাগীয় সভাপতি মাআজ বিন জসিম প্রমুখ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com