1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৫৭|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশালে সেতুর পিলার ধস আতঙ্কের মধ্যে পারাপার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৮৫ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৪ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর বাংলাবাজার ও ৫ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজারের সংযোগকারী সেতুটি এখন স্থানীয়দের কাছে এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পুরোনো এই সেতুর একটি গুরুত্বপূর্ণ পিলার হঠাৎ খালের তীব্র পানির স্রোতে ধসে পড়ায় দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি প্রবল স্রোতের তোড়ে সেতুর একটি পিলার ভেঙে খালের নিচে পড়ে গেলে পুরো কাঠামো দুর্বল হয়ে পড়ে। এতে করে প্রতিদিন এই সেতু দিয়ে চলাচলকারী শত শত যানবাহন ও সাধারণ মানুষ মারাত্মক আতঙ্কের মধ্যে পারাপার হচ্ছে।সেতু দিয়ে চলাচলকারী গাড়িচালকরা জানান, পিলার ধসের পর থেকে ভারী যানবাহন নিয়ে সেতুতে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এক চালক ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন, এখন আমরা জীবন হাতে নিয়ে গাড়ি চালাচ্ছি। যেকোনো সময় সেতু ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। যদি সেতুটি পুরোপুরি ধসে যায়, তাহলে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে।”গ্রামের সাধারণ মানুষের ভাষ্য, সন্তোষপুর ও আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই সেতুটি। পিলার ধসে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। দ্রুত মেরামত না হলে কীভাবে চলাচল করবেন—তা নিয়ে সবাই উদ্বিগ্ন।

এদিকে সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে পণ্য পরিবহন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, আসলি সন্তোষপুরসহ আশপাশের এলাকা থেকে বিভিন্ন পণ্যবাহী যানবাহন এই সেতু দিয়েই চলাচল করে। বর্তমানে ছোট যানবাহনগুলোও ভয়ে ভয়ে সেতু পার হচ্ছে।

এতে সময় ও পরিবহন খরচ বেড়ে গেছে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।সরেজমিনে দেখা গেছে, সেতুটির অবস্থা এতটাই নাজুক যে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী ও চালকরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন—জননিরাপত্তার স্বার্থে জরাজীর্ণ এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নিতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com