1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়েছেন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের মাধ্যমে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির, সহকারী পরিচালক জাবির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন এমন ৩৬ জন তথ্য সংগ্রহকারীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। এসব প্রযুক্তিসামগ্রীর মাধ্যমে উপকারভোগী পরিবারের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ ও যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ কর্মসূচির সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও উপযুক্ত পরিবারের কাছে পৌঁছায়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, পক্ষপাতিত্ব কিংবা অনিয়মের সুযোগ রাখা যাবে না। প্রতিটি পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারীরা এ কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাঁদের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করেই উপকারভোগী নির্বাচনসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা মহলের প্রভাবের কাছে নতি স্বীকার না করে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্ব দিতে হবে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। একটি ভুল তথ্যের কারণে প্রকৃত উপকারভোগী বাদ পড়তে পারেন, আবার অযোগ্য কেউ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। তাই প্রতিটি তথ্য যাচাই করে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের সময় প্রতিটি পরিবারের বাস্তব অবস্থা সরেজমিনে যাচাই করতে হবে। কোনো ধরনের তাড়াহুড়া, অনুমাননির্ভর তথ্য কিংবা পরিচিতির ভিত্তিতে তালিকা প্রস্তুত করা যাবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কোনো প্রকৃত উপকারভোগী যাতে বাদ না পড়েন এবং কোনো অনুপযুক্ত ব্যক্তি যাতে সুবিধা গ্রহণের সুযোগ না পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে বলেন, এ কার্যক্রমকে শুধু একটি দাপ্তরিক দায়িত্ব হিসেবে না দেখে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকর হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দক্ষতা বাড়বে এবং প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ ব্যবস্থার ফলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা, নির্ভুলতা ও গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com