1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২০|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশালে নূরানী তালিমুল কুরআন বোর্ডের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৯ বার পড়েছেন

নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরিশাল নগরীর রুপাতলীস্থ বসুন্ধরা হাউজিং এ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের অধীনে বরিশাল বিভাগজুড়ে এবারের পরীক্ষায় মোট ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এ প্লাস অর্জন করেছে ৩ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। সবমিলিয়ে পাশের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪৪ শতাংশ।
অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন নগরীর বাজার রোডস্থ জামিয়া আরাবিয়াহ খাজা মঈনুদ্দিন চিশতী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর দারুল ইফতাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি নুরুল্লাহ, বাজার রোড মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের পরিচালক মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী, সহকারী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. রফিউদ্দিন নজরুল, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলার জিম্মাদার ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু তাহেরসহ বিভাগের বিভিন্ন জেলার জিম্মাদারগণ।
বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং নূরানী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দুপুর ১২টায় ফলাফল ঘোষণার পরপরই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল উন্মুক্ত করে দেওয়া হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com