1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান ফুলেল ভালোবাসায় সিক্ত ইতালি প্রবাসী হাবিব, ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী

বরিশালে ডেঙ্গুর থাবায় ৪৪ প্রাণ নিভে গেল, আক্রান্ত ১৮ হাজার ছাড়াল—জীবন বাঁচাতে দ্রুত চিকিৎসার আহ্বান

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৪৭ বার পড়েছেন

শীতের আগমনী হাওয়ার মাঝেও বরিশাল বিভাগে থামছে না ডেঙ্গুর আতঙ্ক। মশার নীরব কামড়ে প্রতিদিন নিভে যাচ্ছে হাসিমুখ, থেমে যাচ্ছে সংসারের চাকা, ফুরিয়ে যাচ্ছে জীবন। সরকারি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৮ হাজার ছাড়িয়ে গেছে। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৪ জন—যাদের অনেকেই হয়তো একটু আগেই হাসপাতালে পৌঁছালে আজও থাকতেন পরিবারের মাঝে।

চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনেই নতুন করে ১,২৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৩ জনের। অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩,০৮৭ জন—আর গত বছর বরিশাল বিভাগে মোট আক্রান্ত ছিল ৮,৭৭৩, যা এবারে ইতোমধ্যে দ্বিগুণেরও বেশি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, বিভাগজুড়ে প্রতিদিন ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। শুধু নভেম্বর পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২,০০০ রোগী।

তিনি বলেন, “হাসপাতালে রোগীদের সেবার ঘাটতি নেই, তবে জ্বরকে অবহেলা করলে পরিণতি মারাত্মক হতে পারে। ডেঙ্গু উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নিন।”

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানান, “শুধু চিকিৎসা নয়, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা সবচেয়ে জরুরি। পাশাপাশি হাসপাতালগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা দরকার।”

বিভাগ আলাদা করে দেখা গেলে, বরগুনা ও পটুয়াখালী জেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি, পাশাপাশি জটিলতা ও মৃত্যুর ঘটনাও বেশি ঘটছে এই এলাকাগুলোতেই।

ডেঙ্গু এখন শুধুই মশাবাহিত রোগের নাম নয়—এ যেন প্রিয়জন হারানোর দীর্ঘশ্বাস।
এক রোগীর স্বজন বলেন, “জ্বর মনে করে বাড়িতে বসে ছিলাম, যখন হাসপাতালে আনলাম তখন অনেক দেরি হয়ে গেছে…”—এমন আক্ষেপই যেন ঘুরে ফিরে শোনা যাচ্ছে প্রতিটি ঘরে।

চিকিৎসকদের বিশেষ পরামর্শ,

√ জ্বর হলে অবহেলা করবেন না
√ শরীরে লাল দাগ, বমি, অত্যধিক দুর্বলতা দেখলে দ্রুত হাসপাতালে যান
√বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন
√ মশারি ও মশা নিরোধক ব্যবহার করুন

একটু সচেতনতা মানেই একটি জীবন রক্ষা, আর যেন কারও ঘর খালি না হয়, হাসি থেমে না যায়—ডেঙ্গুকে গুরুত্ব দিন, সময়মতো চিকিৎসা নিন।

প্রতিরোধই বাঁচাতে পারে বরিশাল, প্রতিরোধই বাঁচাতে পারে আমাদের প্রিয়জনকে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com