1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানি ও হামলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল নতুন বাজার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়েছেন
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর, হামলা, টাকা ছিনতাই ও দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল করে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার রাতে নগরীর নতুন বাজার মরকখোলা পুল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত রেনু বেগম ও মালা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী রেনু বেগম অভিযোগ করেন, দুপুরে কাউনিয়ার বাগানবাড়ি এলাকায় ছাত্রদলের অভ্যন্তরীণ একটি সংঘর্ষের জেরে তাদের রেস্তোরাঁকে টার্গেট করা হয়। তিনি বলেন, “যাদের সঙ্গে তাদের ঝামেলা হয়েছিল, তারা আমাদের দোকানে খাওয়া-দাওয়া করে এবং দোকানের সামনে দাঁড়ায়—এই অভিযোগ তুলে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়।”

তার দাবি, ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলে করে প্রায় ৭০ থেকে ৮০ জন এসে রেস্তোরাঁয় হামলা চালায়। এসময় তাকে ও তার বোনকে প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানি করা হয়। হামলাকারীরা দোকানের খাবার নষ্ট করে রাস্তায় ফেলে দেয় বলেও অভিযোগ করেন তিনি।

রেনুর বোন মালা আক্তার অভিযোগ করে বলেন, “নারী হওয়া সত্ত্বেও আমাদের মারধর করা হয়েছে। চুল ধরে টেনে রাস্তায় ফেলে লাথি মারা হয়েছে। এমনকি ক্যাশ বাক্স থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।”

তিনি আরও দাবি করেন, হামলায় বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, ওয়ালিউল ইসলাম তামিম এবং গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি তাসনিমুল ফেরদৌস হাসান নেতৃত্ব দিয়েছেন।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেয়। পরে পুলিশ ও মহানগর ছাত্রদল নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিলও করেন।

অভিযোগ অস্বীকার করে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, “দুপুরে আমাদের এক কর্মীকে মরকখোলা পুলের নিচে বসে একদল সন্ত্রাসী মারধর করে। পরে থানায় অভিযোগ দিতে যাওয়ার সময় আবারও হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা কারও ওপর হামলা করিনি, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, “ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নারী নির্যাতন বা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “দুই পক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com