1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:২৯|
শিরোনামঃ
বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার: গৌরিচন্না বাজারে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

বরিশালে ঘনকুয়াশায় ঢাকাসহ অভ্যন্তীণ সব রুঢে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল

বরিশালে ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা নৌ-রুটেসহ অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। এদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বরিশাল বিআইডব্লিউটিএ’র মো. আসাদুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে এসেছে। এ কারণে নৌ-পথে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাই নৌ-যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে নদীবন্দরে নোঙর করা লঞ্চে অবস্থানরত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সোলায়মান বলেন, রোববার বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশে চারটি এবং ঢাকা নদী বন্দর থেকে চারটি লঞ্চ বরিশাল ছেড়ে আসার কথা ছিল।তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথে রাতের দৃষ্টিসীমা কমে যাচ্ছে। এ কারণে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

তাই নৌ অধ্যাদেশ অনুযায়ী ঘন কুয়াশার প্রেক্ষিতে যাত্রীদের যানমাল এবং নৌযানের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে রোববার সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে ঘন কুয়াশার কারণে রোববার সকাল থেকে বরিশালের কোথাও সূর্যের দেখা মেলেনি। সড়ক এবং হাটবাজারে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম ছিল। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজার্ভার মো. আনিসুর রহমান।

তিনি জানান, রোববার সকাল ৯টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক এবং বরিশাল-ঢাকা নৌরুটে রোববার রাত ১১টার পর থেকে সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত কোনো কোনো স্থানে দৃষ্টিসীমা ১০০ থেকে ৫০ মিটার পর্যন্ত কমে আসতে পারে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com