1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২২|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

বরিশালে আবাসিক হোটেল ‘স্বাগতম’-এ পুলিশের অভিযান: মালিক আটক, নারী-পুরুষসহ ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বরিশাল স্টিমার ঘাট ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের দুইটি অভিযানের টিম, আবাসিক হোটেল ‘স্বাগতম’-এ অভিযান চালিয়েছে, এসময় হোটেলটির মালিকসহ ৫ জন নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ব্যস্ত এলাকায় অবস্থিত ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হোটেলের কার্যক্রম নিয়েও তদন্ত শুরু হয়েছে।

এদিকে, বিএমপি মেট্রোপলিটন পুলিশের এমন সফল অভিযানের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকা থেকে হেঁটে গেলে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা দালালদের কারণে অস্বস্তিতে করতে হয় সাধারণ পথচারীদের। এবং প্রায় দেখা যায় হোটেলের সামনে থেকে হেঁটে যাওয়া ব্যক্তিদের হাত ধরে টেনে হোটেলে নিয়ে যাওয়া এবং কুমন্তব্য করে হোটেলের দালাল চক্র মা বাবা ছেলে সন্তানের সামনে অস্বস্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে।

তবে পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্টহাউসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সমাজে শৃঙ্খলা বজায় থাকে এবং অপরাধ দমন করা যায়।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com