1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা উপার্জন থামলে বদলায় সম্পর্ক, বিপদে সন্তানের নিঃস্বার্থ আশ্রয় কেবল গর্ভধারিণী মা “স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ দৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী ৮ সেপ্টেম্বর  উজিরপুরে এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে একের পর এক অভিযোগ ! খুঁটির জোর’ কোথায়?

বরিশালে আবাসিক হোটেলে মিলল বৃদ্ধের মরদেহ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়েছেন

বরিশালের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আব্দুল হাকিম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ফলপট্টি এলাকার ‘হোটেল পার্ক’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আব্দুল হাকিম হাওলাদার (৬০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি দাড়িয়াল ইউনিয়নের আরব আলী হাওলাদার ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানটিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, ‘আব্দুল হাকিম ব্যক্তি দীর্ঘ চল্লিশ বছর ধরে হোটেলটিতে কাজ করতেন। গত কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় খাবার খেয়ে স্টাফ রুমে ঢুকে আর বের হননি তিনি।’

হোটেলটির মালিক মাহমুদুল হাসান শাওন জানান, রাত ৯টায় খাবার খেয়ে কক্ষে প্রবেশ করার পর আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com