1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১৭|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

বরগুনায় বাসের ধাক্কায় কনে দেখতে যাওয়া অটোরিকশার যাত্রীসহ আহত ১০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরগুনার আমতলীতে বাসের সঙ্গে ও দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শামীম (৩৮), আবু সালে (৪০), মোজেসমিন (৪০), ফেরদাউস (১৮), এনি (২০), আজিজ (৮০), ইউসুফ (৬৫), কালাম (৪০), মোশারফ (৪৫) ও বাবুল (৫০)। তারা বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। সেটি পাশে থাকা বিয়ের জন্যে কনে দেখতে যাওয়া আরেকটি সিএনজিকে ধাক্কা দেয়।

এতে দুই সিএনজির চালকসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত সাকুরা পরিবহন বাসটি জব্দ করে। দুর্ঘটনার পর চালক ও বাসের স্টাফরা পালিয়ে যান। আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে সেখান থেকে গুরুতর তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com