1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৫৬|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

বরগুনায় গলা কেটে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল (২৫) এবং মো. হৃদয় (২২)। তারা বামনা উপজেলার স্থানীয় বাসিন্দা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘটনার ৭ ঘণ্টার ব্যবধানে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হত্যার শিকার আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে অটোতে থাকা যাত্রীরা তাকে গলা কেটে হত্যা করে।

পরে সড়কের পাশে থাকা কচুরিপানাযুক্ত একটি ডোবার মধ্যে মরদেহ ফেলে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীদের নজরে আসলে, খবর পেয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় ডোবা থেকে আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তৎক্ষণাৎ এ ঘটনায় জড়িতদের ধরতে এবং অটোরিকশাটি উদ্ধার করতে অভিযান শুরু করা হয়। রাতের মধ্যেই সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়াও হত্যার পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com